ট্রলের শিকার এ কোন মোনালি!
ডেস্ক রিপোর্ট
602
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:০২:৫৮ এএম
জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর এই মুহূর্তে একটি রিয়েলিটি শো-এর বিচারক। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন এই গায়িকা। আর এতেই ট্রলের শিকার হন তিনি। অনেকে মন্তব্য করেছেন, তবে তিনি কোনো জবাব দেননি।
মোনালি ঠাকুর ক্যামেরার সামনে হাজির হন বিভিন্ন রকম সাজে। সম্প্রতি সেলফি তুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায় তার কপালে টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সঙ্গে মানানসই পোশাকে নিজেকে সাজিয়েছিলেন মোনালি। পোস্ট করতে না করতেই নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তার ইনস্টাগ্রাম।
[caption id="attachment_9829" align="aligncenter" width="702"]
ইনস্টাগ্রামে ছবি[/caption]
ছবির মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আনফলো করতে বাধ্য হলাম।’ কারো মন্তব্য, ‘মুখে কী সার্জারি করিয়েছেন, নাকি শুধুই মেকআপ?’ একজন লিখেছেন, ‘আপনার নাকে কী হয়েছে?’
এসব মন্তব্যে দেখার পর তিনি কোনো জবাব দেননি। বিদেশে বিয়ে করে সেখানেই স্থায়ী তিনি। তবে মোনালি কাজের জন্য এখন ভারতে।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
