ভোলা সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

সূর্য একা, এটি পুড়ে যায় এবং অন্ধকার থেকে আবার বেরিয়ে আসে উজ্জ্বল হয়েঃ শাহরুখ

ডেস্ক রিপোর্ট
620

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:৩৮ এএম
সূর্য একা, এটি পুড়ে যায় এবং অন্ধকার থেকে আবার বেরিয়ে আসে উজ্জ্বল হয়েঃ শাহরুখ ফাইল-ফটো

সবশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘জিরো’। বক্স অফিসে একদম ব্যর্থ হয় সিনেমাটি। তখন থেকে নানা আলোচনা-সমালোচনা সইতে হয়েছে বলিউড বাদশার। অনেকে বলেছিলেন ‘তার দিন শেষ’। এবার হয়তো সেই সমালোচনার জবাব দিলেন তিনি। 

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে পর্দায় ফিরেছেন কিং খান। সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনার অন্ত নেই। মুক্তির পর থেকে বিশ্বব্যাপী দর্শকদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছে সিনেমাটি।চার বছর পর পর্দায় পাঠান হয়ে কামব্যাক করলেন তিনি। ছবি মুক্তির আগে থেকে ‘পাঠান’ নিয়ে বিতর্কের জল আরব সাগর তীর থেকে গোটা দুনিয়ায়। শাহরুখ চুপ থাকলেন। তার বদলে জবাব দিলেন বক্স অফিসে হাত ধরে। পাঠান মুক্তির দিন থেকেই নানা বক্স অফিস রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে। অন্ধকার সরিয়ে শাহরুখ হয়ে উঠলেন সদা জলন্ত সূর্য। সব বিতর্ককে পিছনে ফেলে পাঠানের উজ্জ্বল আলো গোটা বিশ্বে।

ফেসবুকে একটি সান-কিসড সেলফি পোস্ট করে নিজেকে সূর্যের সঙ্গে তুলনা করেন শাহরুখ।

[caption id="attachment_9734" align="aligncenter" width="671"]ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট[/caption]

তাকে কিছু একটার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় সেই ছবিতে। জানালা থেকে সূর্যের আলো এসে পড়েছে তার মুখে।

এই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সূর্য একা… এটি পুড়ে যায়… এবং অন্ধকার থেকে আবার বেরিয়ে আসে উজ্জ্বল হয়ে। সবাইকে ধন্যবাদ, পাঠানকে সেই সূর্যের আলো দেয়ার জন্য।’

প্রসঙ্গত, বিশেষজ্ঞ তরন আদর্শ টুইটারে এই পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, তুলনামূলক ভাবে সোমবারের কালেকশন কম মনে হলেও আসলে ছবির টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্তের কারণেই টিকিট বিক্রির অঙ্কটা কমেছে। এছাড়া, ছবিটির তেলুগু ও তামিল সংস্করণটি থেকে সোমবার ৩০ লাখ টাকা উপার্জন হয়েছে বলে জানাচ্ছেন আদর্শ। যার ফলে ওই দুই ভাষার সংস্করণ থেকে ‘পাঠান’ ছবির আয় পৌঁছে গেল ১৫.৭০ কোটি টাকায়। সেটা যোগ করলে এখনও পর্যন্ত দেশীয় বাজার থেকে শাহরুখের ব্লকবাস্টার ছবিটির আয় ৪৩৮.৪৫ কোটি টাকা।

‘কেজিএফ- চ্যাপ্টার ২’-এর হিন্দি সংস্করণের রোজগার ৪৩৪.৭০ কোটি। সম্ভবত আর দু-একদিনের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেবে ‘পাঠান’। তবে এখনও শাহরুখের ছবির থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে ‘বাহুবলী- দ্য কনক্লুশন’ (৫১১ কোটি)। কিন্তু ট্রেন্ড যা, তাতে সেই রেকর্ডও সুরক্ষিত দেখছেন না বিশেষজ্ঞরা।

এদিকে এতদিন পর্যন্ত এদেশে সবচেয়ে বেশি ব্যবসা করা বলিউডের ছবি ছিল ‘দঙ্গল’। ৩৮৭.৩৮ কোটি টাকা ছিল আমির খানের ব্লকবাস্টার ছবির ব্যবসা। তালিকায় এর পরেই ছিল ‘সঞ্জু’ ও ‘ওয়ার’। ভারতে ওই ছবি দু’টির উপার্জন ছিল যথাক্রমে ৩৪২.৫৩ কোটি ও ৩১৮ কোটি টাকা। ইতোমধ্যেই তাদের পেছনে ফেলে প্রথম বলিউড ছবি হিসেবে দেশের রোজগারের নিরিখে চারশ কোটির ক্লাবে পৌঁছেছে ‘পাঠান’। যত সময় যাবে ততই আরও নতুন নতুন নজির গড়বে শাহরুখ-দীপিকা-জনের এই ছবি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ