জরুরি অবস্থা আরও ৬ মাস বাড়াল মিয়ানমার জান্তা
ডেস্ক রিপোর্ট
548
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:৫৪ এএম
ফাইল-ফটো
জরুরি অবস্থার সময় আরও ৬ মাস বৃদ্ধি করেছে মিয়ানমারের জান্তা। অভ্যুত্থানে ক্ষমতা দখলের দুই বছর পূর্তিতে জান্তা এই সময় বাড়াল।
মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভির খবরে বলা হয়েছে, মিয়ানমারের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা কাউন্সিল মিং অং হ্লেইংয়ের অনুরোধে দেশের জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে।
জান্তার এই উদ্যোগের ফলে দেশটির সাধারণ নির্বাচনের সময়সীমা পেছাতে পারে। যদিও সেনাবাহিনী চলতি বছরের আগস্টে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা। ক্ষমতা দখল করে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।
এদিকে, সামরিক বাহিনীর বিরুদ্ধে জনগণের প্রতিরোধ অব্যাহত রয়েছে। গণতন্ত্রপন্থী কর্মী ও বিক্ষোভকারীদের ডাকে সাড়া দিয়ে সড়কে নামছেন মিয়ানমারের সাধারণ নাগরিক।
অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। গ্রেফতার হয়েছে ১০ হাজারের বেশি আন্দোলনকারী।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
