ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
০২ মে ২০২৬

রাতে ৫ ঘণ্টা করে ঢাকার ফ্লাইট চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
533

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:০৮ এএম
রাতে ৫ ঘণ্টা করে ঢাকার ফ্লাইট চলাচল বন্ধ ফাইল-ফটো

আজ বুধবার মধ্যরাত ২টা থেকে পরবর্তী দুই মাস পাঁচ ঘণ্টা করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরে রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কার কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনের লাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল বিমানবন্দরের রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, লাইট প্রতিস্থাপনকালীন সময়ের আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে ১১টা ৩০ এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্যতা দেখা যেতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করেছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলাদর্পণ