ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
০২ মে ২০২৬

চিনির মূল্য বৃদ্ধি সঠিক সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
523

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ১১:০১:১৭ এএম
চিনির মূল্য বৃদ্ধি সঠিক সিদ্ধান্ত ফাইল-ফটো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চিনির মূল্য বৃদ্ধি সঠিক সিদ্ধান্ত। পর্যাপ্ত হিসাব নিকাশ করেই এটা করা হয়েছে। এটা না করা হলে বাজারে চিনিই পাওয়া যাবে না। সার্বিক দিক বিবেচনা করে যে দাম হওয়া উচিত সেটাই নির্ধারণ করা হয়েছে। আবার যখন কমানো প্রয়োজন, তখন কমানো হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এমসিসিআই-এর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ চিনি উৎপাদন হয় তা মোট প্রয়োজনের ১ শতাংশ। চিনির দামের ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলতে পারে না। দেশে উৎপাদিত চিনির পরিমাণ ৫০ হাজার টন। আমাদের চিনির চাহিদা পূরণ করতে হয় আমদানি করে। গ্লোবাল মার্কেটে চিনির দাম বেড়েছে। এ জন্য সমস্যাটা হয়েছে। আমরা চেষ্টা করছি ভ্যাট যেন কমিয়ে দেওয়া হয়। ভ্যাটের প্রভাব দামের ওপর পড়ে।

তিনি আরো বলেন, জাহাজে যে পণ্য ছিল সেগুলো গত পরশু থেকে খালাস শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে এলসি খোলার নির্দেশ দিয়েছে। ব্যাংক তাদের আস্থার ভিত্তিতে পণ্য আমদানিতে এলসি খুলে থাকে। সেই জায়গা থেকে ব্যাংকগুলো বড় বড় প্রতিষ্ঠানের এলসি খুলছে। ছোট গ্রুপগুলোরও ব্যাংক টু গ্রাহকের আস্থার ভিত্তিতে এলসি খুলে থাকে। ব্যাংকগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে রমজানের পণ্যের এলসি যেন অগ্রাধিকারের ভিত্তিতে খোলা হয়।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৬ জুলাই ২০২৬

ভোলার শহীদ মোহাম্মদ হানিফ :  বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান

২৫ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলাদর্পণ