ভোলা মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
620

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:২৭ এএম
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফাইল-ফটো

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে এক উগ্র ডানপন্থি কর্মী পবিত্র কুরআন অবমাননা করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এই ধরনের জঘন্য ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এবং মুসলিমদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার যেকোনো কাজকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উস্কানি ও ইসলামফোবিয়া বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়।

সম্প্রতি নেদারল্যান্ডস ও সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। চরম ডানপন্থি একজন ডাচ রাজনীতিক ও ইসলামোফোবিক গ্রুপ পেগিডার নেতা এডুইন ওয়াগেনসভেল্ড গত রোববার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে কুরআনের পৃষ্ঠা ছিড়ে ফেলেন। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুরআনের ছিড়ে ফেলা সেই পৃষ্ঠাগুলো আগুনে পুড়ছেন ওয়াগেনসভেল্ড।

এর একদিন আগে সুইডেনে উস্কানিমূলক ইসলামোফোবিক বিক্ষোভ হয়। সেখানে ড্যানিশ একজন চরমপন্থি কুরআনের একটি কপি পুড়ে ফেলে। পুলিশের অনুমতি নিয়েই এমন বিক্ষোভের আয়োজন করা হয়।

এদিকে মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন পোড়ানোয় সুইডিশ ও ডাচ পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে মিশরের শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার। বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের মুসলিমদের প্রতি এই আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ