অমির ‘হোটেল রিলাক্স’ এ পূর্ণিমা
ডেস্ক রিপোর্ট
591
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:০৮ এএম
ফাইল-ফটো
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ ওয়েব সিরিজ সম্পর্কে অমি বলেন, বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। তিনি বলেন, দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এ ধরনের গল্প আগে দেখেনি। ‘হোটেল রিলাক্স’ প্রযোজনা করছে বঙ্গ। শুটিং চলছে পুরান ঢাকা ও আশপাশের কিছু এলাকায়। এর আগে টিভি নাটক বানিয়ে বিপুল জনপ্রিয়তা পান অমি। চলতি বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে ‘হোটেল রিলাক্স’ মুক্তি পেতে পারে।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
