বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লাখ ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
569
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:০১ এএম
ফাইল-ফটো
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ১২৩ জন। এ সময়ে করোনায় এক হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪২ হাজার ৬৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এক হাজার ৫০৪ জন মারা যান। আলোচ্য সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২ লাখ ১১ হাজার ৬১৩ জন।
করোনাভাইরাসের শুরু থেকে তথ্য প্রদানকারী আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার সকালে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জাপানে। একই সময়ে এ ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে জাপানে। দৈনিক মৃত্যুতে এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, তাইওয়ান, মেক্সিকোর মতো দেশগুলো।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৪০২ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৩৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৫০০ জনে।
গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় মারা গেছেন ৪২৫ জন। এ সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৬১৪ জনের। একই সময়ে ব্রাজিলে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন। এ সময়ে দেশটিতে করোনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় স্পেনে ১৫৪ জন, অস্ট্রেলিয়ায় ১১৪ জন, তাইওয়ানে ৬১ জন, মেক্সিকোতে ৪৬ জন, রাশিয়ায় ৪১ জন করোনায় মারা গেছেন। এ সময়ে বাংলাদেশে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া না গেলেও ৮ জন আক্রান্ত হন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
