তাপমাত্রা কমতে পারে সোমবার থেকে
ডেস্ক রিপোর্ট
616
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৪৭ এএম
ফাইল-ফটো
দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বইয়ে চলা শৈত্যপ্রবাহের পরিব্যাপ্তী আরো বাড়তে পারে। দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এছাড়া সোমবার (১৬ জানুয়ারি) থেকে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ রাতে বৃষ্টি না হলেও রবিবার (১৫ (জানুয়ারি) দিনের যেকোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ১৬ জানুয়ারি থেকে দেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে।
এ সময় রাজশাহী ও রংপুর অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের তীব্রতা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
