ভোলা শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

দেশে সোনার দাম লাখ ‍ছুঁই

ডেস্ক রিপোর্ট
667

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ১০:০১:৪০ এএম
দেশে সোনার দাম লাখ ‍ছুঁই ফাইল-ফটো

দুই মাসের বেশি সময় ধরে আন্তর্জাতিক এবং দেশের বাজারেবেড়েই চলেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে এরই মধ্যে দেশের বাজারেও রেকর্ড ছাড়িয়েছে সোনা। এক ভরি সোনার দাম ৯০ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে জানা গেছে, শিগগিরই দেশের বাজারে আরো এক দফা সোনার দাম বাড়তে পারে।

জানা গেছে, দেশের বাজারে সর্বশেষ দাম বাড়ার পর এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের উপরে বেড়েছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও তেজাবি সোনার দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাজুস।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন বলেন, গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেক বেড়ে গেছে। বিষয়টি আমরা দেখেছি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম যে হারে বেড়েছে তাতে দেশের বাজারে সোনার দাম বাড়াতে হবে। শিগগিরই আমরা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

গত ৮ জানুয়ারি দেশের বাজারে সবশেষ সোনার দাম বাড়ানো হয়। সোনার পাশাপাশি সে সময় বাড়ানো হয় রুপার দামও। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়।  এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা বাড়িয়ে করা হয় ৭৪ হাজার ২৪১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা করা হয়।

সোনার পাশাপাশি বাড়ানো হয় রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৯৯ বাড়িয়ে এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে এক হাজার ৬৩৩ টাকা করা হয়। এছাড়াও ১৮ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ভরি এক হাজার ৫০ টাকা নির্ধারণ করে বাজুস। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।

এর আগে গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়। এভাবে দফায় দফায় দাম বাড়ানোর কারণে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে উঠে গেছে সোনা।

এদিকে, দেশের বাজারে সোনার দাম বড়ানোর পর গত এক সপ্তাহে বিশ্বাবাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৫৪ দশমিক ৫০ ডলার। এতে এক আউন্স সোনার দাম বেড়ে হয়েছে এক হাজার ৯২০ দশমিক ২৯ ডলার। গত বছরের ২১ এপ্রিলের পর বিশ্ববাজারে সোনার এত দাম আর হয়নি।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, আন্তর্জাতিক বাজারে দুই মাসের বেশি সময় ধরে সোনার দাম ধারাবাহিকভাবে বাড়ছে। গত বছরের ৩ নভেম্বর এক আউন্স সোনার দাম ছিল এক হাজার ৬২৯ দশমিক ১৫ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে এখন এক হাজার ৯২০ দশমিক ২৯ ডলার হয়েছে। অর্থাৎ দুই মাসের কিছু বেশি সময়ের মধ্যে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২৯১ দশমিক ১৪ ডলার।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ