ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার প্রথমপর্ব

ডেস্ক রিপোর্ট
578

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:২৪ এএম
আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার প্রথমপর্ব

আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের কাকরাইলের শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান।

ফজরের নামাজের মাধ্যমে শেষ দিনের কর্মসূচি শুরু হয়। এসময় ধর্মপ্রাণ মুসুল্লিরা ইসলামের আমল, আকীদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুরুববীদের বয়ান শুনছেন।

সকালে বয়ান পেশ করেন মাওলানা রবিউল হক।

আখেরী মোনাজাত উপলক্ষে ভোর থেকেই লাখো লাখো মুসুল্লী মহাসড়কে পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। বিপুল সংখ্যক নারী মোনাজাতে অংশ নিতে ইজতেমার ময়দানের আশেপাশের মহাসড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন।

আ মোনাজাতে অংশ নিতে আব্দুল্লাপুর চৌরাস্তায় বসে গেছেন মুসুল্লীরা

আখেরী মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মুসুল্লিদের নির্বিঘ্নে যাতায়াত সুবিধার জন্য ১৩টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

আখেরী মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে জয়দেববেপুর চান্দনা চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের মীরেরবাজার থেকে টঙ্গী ও  আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এসব সড়কে আখেরী মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আখেরী মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসুল্লিরা জোটবদ্ধ হয়ে ইসলামী দাওয়াতি কাজে বের হবেন।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ