থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়ানোয় কাল হোলো মেট্রোরেলের
ডেস্ক রিপোর্ট
595
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:১১ এএম
ফাইল-ফটো
ইংরেজি নতুন বছরকে বরণে রাজধানীবাসী রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফানুস ও আতশবাজি উড়িয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়। তবে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্রে করে রাজধানীবাসীর ফানুস উড়ানোয় বিপত্তি দেখা দিয়েছে মেট্রোরেল চলাচলে।
উড়ন্ত ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে গিয়ে পড়ায় দুর্ঘটনা রোধে এসব ফানুস অপসারণ করা হচ্ছে। এতে দুইঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছেন সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।
তিনি জানান, ফানুস অপসারণের কাজ শেষ হলেই জনসাধারণের চলাচলের জন্য আবার মেট্রোরেল চালু করা হবে।
প্রসঙ্গত, থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে বেশ কিছু নির্দেশনা জারি করে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)। যার মধ্যে ছিল ফানুস উড়ানো যাবে না। কিন্তু ডিএমপির এ নির্দেশনা অমান্য করে অনেকেই ফানুস উড়িয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
