ভোলা রবিবার
২০ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার

ডেস্ক রিপোর্ট
569

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ | ০৮:১২:৫১ এএম
বিএনপির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার ফাইল-ফটো

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করার কারণে শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের জন্য আগামী রোববার (১৮ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভাশেষে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।’

ঠিক কবে হতে পারে নির্বাচন এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কিনা তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

এ সময়, নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেয় দলটি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে অনড় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা এ দল। তারই প্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৫ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ