ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ইতিহাসের পাতায় আজকের দিনের আলোচিত ঘটনা


ডেস্ক রিপোর্ট
559

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:৫৩ এএম
ইতিহাসের পাতায় আজকের দিনের আলোচিত ঘটনা ফাইল-ফটো



আজ ০৩ ডিসেম্বর ২০২২, শনিবার;১৮ অগ্রহায়ণ ১৪২৯। সময়ের হিসেবে অতি অল্প মনে হলেও একটি ঘটনার জন্য তা যথেষ্ট। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি
  • ১৭৯০ - লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন।
  • ১৮১০ - ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে মৌরিতাস দখল করে নয়।
  • ১৮১৮ - ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয়।
  • ১৮২৮ - এন্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮৫১ - একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণের বিদ্রোহ শুরু হয়।
  • ১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসার লগ্নে জাপান পার্ল হারবার আক্রমণ করে।
  • ১৯৫৫ - বাংলা একাডেমী, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৭ - দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন।
  • ১৯৭১ - মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে। ভারতে দ্বিতীয় বার জরুরি অবস্থা জারি করা হয়।
  • ১৯৭৬ - বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয়। তিনি বেঁচে যান।
  • ১৯৮৩ - বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী।
  • ১৯৮৪ - ভারতের ভূপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্ততঃ আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।
  • ১৯৯০ - তেহরানে ফিলিস্তিন বিষয়ক প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
  • ১৯৯৯ - বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত।
  • ২০০০ - ইউক্রেনের কিয়েভে চেরনোবিল পারমাণবিক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও বেশি পঙ্গু শিশুর জন্য পেনশন দাবী করা হয়।
  • ২০২০ - সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন স্মরণে কলকাতার মাঝেরহাটে জয় হিন্দ সেতু নামে নতুন ব্রিজের উদ্বোধন হয়।
ইতিহাসের এই দিনে যাদের জন্ম
  • ১৩৬৮ - ষষ্ঠ চার্লস, ফ্রান্সের রাজা।
  • ১৮৫৭ - পোলিশ বংশোদ্ভুত ইংরেজ লেখক জোসেফ কনরাড, ‘লর্ড জিম’ তার বিখ্যাত উপন্যাস।
  • ১৮৮২ - খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসু।
  • ১৮৮৪ - ভারতের বিখ্যাত দার্শনিক, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
  • ১৮৮৬ - কার্ল মানে গেয়র্গ জিগবান, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও একাডেমিক।
  • ১৮৮৯ - ক্ষুদিরাম বসু, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ ও প্রভাবশালী এক বিপ্লবী।
  • ১৯০০ - রিচার্ড কুহ্ন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত জার্মান প্রাণরসায়নী ও একাডেমিক।
  • ১৯২২ - শ্যামল গুপ্ত, বিংশ শতকের শেষার্ধের আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী।
  • ১৯২৫ - কিম দায়ে জং, নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি, রাজনীতিবিদ অ দক্ষিণ কোরিয়ার ৪র্থ প্রেসিডেন্ট।
  • ১৯৩০ - ফরাসি চিত্রপরিচালক জাঁ লুক।
  • ১৯৩৩ - পল জে. নোবেল পুরস্কার বিজয়ী ক্রুটযেন, ডাচ রসায়নবিদ ও প্রযুক্তিবিদ।
  • ১৯৩৫ - নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
  • ১৯৩৬ - আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষাবিদ, কবি ও লেখক।
  • ১৯৪৮ - রক ব্যান্ড ব্ল্যাক সাবাথের ভোকাল ওজি অসবর্ন।
  • ১৯৭০ - ক্রিস্তিয়ান কারেম্ব্যু, ফরাসি ফুটবল খেলোয়াড়।
  • ১৯৭৬ - মার্ক বাউচার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
  • ১৯৮১ - ব্রায়ান বনসাল্, আমেরিকান অভিনেতা।
  • ১৯৮২ - মাইকেল এসিয়েন, ঘানার ফুটবলার।
  • ১৯৮৬ - ব্রিটানি ক্যামেরুন, মার্কিন ফুটবলার।
  • ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন
  • ১৫৫২ - রোমান ক্যাথলিক মিশনারী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চীনের উপকূলে মারা যান।
  • ১৮৬৮ - হরচন্দ্র ঘোষ, ঊনিশ শতকের বাঙালি বিচারক ও সমাজ সংস্কারক।
  • ১৮৯০ - বিলি মিডউইন্টার, ইংরেজ ক্রিকেটার।
  • ১৮৯২ - আফানাস্য ফেট, রাশিয়ান লেখক ও কবি।
  • ১৯১৯ - বিখ্যাত ফরাসী চিত্র-শিল্পী অগাস্টো রেনোয়ার।
  • ১৯১৯ - পিয়ের-অগাস্টে রেনইর, ফরাসি চিত্রশিল্পী।
  • ১৯৩৮ - ব্রজেন্দ্রনাথ শীল,বাঙালি দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ পণ্ডিত।
  • ১৯৫৬ - মানিক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।
  • ১৯৫৬ - সৈয়দ এমদাদ আলী, পূর্ব পাকিস্তানের বাঙালি লেখক।
  • ১৯৮২ - কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে।
  • ১৯৮৮ - পানস গাভালাস, গ্রিক গায়ক।
  • ১৯৯০ - ইরানের বিশিষ্ট লেখক এবং ইউনেস্কোর গবেষণা কমিটির সদস্য ডক্টর মোহাম্মাদ হোসাইন মাশায়েখ ফারিদানি।
  • ১৯৯৮ - সুবোধচন্দ্র সেনগুপ্ত, ইংরাজী সাহিত্যের দিকপাল শিক্ষক, শেক্সপিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশিষ্ট সাহিত্য সমালোচক।
  • ১৯৯৯ - রোকনুজ্জামান খান বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকে ও সাংবাদিক।
  • ২০০৩ - ডেভিড হেম্মিংস, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
  • ২০১১ - দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা,চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক।
  • ২০১৩ - রোনাল্ড হান্টার, আমেরিকান অভিনেতা।
দিবস
  • বিশ্ব প্রতিবন্ধী দিবস।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ