এবার প্রতিরক্ষামন্ত্রী বদলাচ্ছে ইউক্রেন
ডেস্ক রিপোর্ট
539
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০২:০৩ এএম
ফাইল-ফটো
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাচ্ছেন ওলেস্কি রেজনিকভ। তার জায়গায় দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে করা হবে প্রতিরক্ষামন্ত্রী। জেলেনস্কি মিত্র ও এমপি ডেভিড আরাখামিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।
রেজনিকভের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এবং তার ডেপুটিসহ অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগের পর এমন সিদ্ধান্ত নিলো কিয়েভ।
এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি মিত্র আরাখামিয়া বলেন, যুদ্ধকালীন সময়ে একজন গোয়েন্দা প্রধান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলাবেন এটাই যৌক্তিক। আর রেজনিকভকে দেশটির কৌশলগত শিল্প মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
তবে ঠিক কবে নাগাদ এই পরিবর্তন আসতে পারে তা জানাননি এই নেতা। তবে ইউক্রেনের সংবাদ সংস্থা আরবিসি-ইউক্রেনের সূত্রের বরাতে আরটি জানিয়েছে, সংসদের পরবর্তী অধিবেশনেই এই পরিবর্তন করা হতে পারে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে রেজনিকভ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে থাকবেন কি না তা ঠিক করবেন জেলেনস্কি। তবে তিনি যে কোন কিছুর জন্যই প্রস্তুত।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
