বিশ্বের প্রথম ফোল্ডেবল ল্যাপটপ
ডেস্ক রিপোর্ট
613
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ | ০৭:১১:৩২ এএম
ফাইল-ফটো
পৃথিবীর প্রথম ফোল্ডেবল ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। জেনবুক ১৭ ফোল্ড ওলিড মডেলের ল্যাপটপটি বিশ্ব বাজারে বিক্রিও শুরু হয়েছে। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৫৭ হাজার টাকা।
আসুসের নতুন এই ল্যাপটপে রয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর। ভালো গ্রাফিক্স সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ। ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যামের ল্যাপটপে ওয়ান টেরাবাইট এসএসডি স্টোরেজ রয়েছে।
ল্যাপটপে রয়েছে ১৭.৩ ইঞ্চি ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন ১,৯২০ বাই ২,৫৬০ পিক্সেল। ডিসপ্লে ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোল্ড করার সময় স্ক্রিনটির আকার কমে হবে ১২.৫ ইঞ্চি, যার রেজুলেশন ১,২৮০ বাই ১,৯২০ পিক্সেল।
পাওয়ার ব্যাকআপের জন্য জেনবুক ১৭ ফোল্ড ওলিড ল্যাপটপে থাকছে ৭৫ ওয়াটআওয়ারের ব্যাটারি। স্ক্রিন ফোল্ড করা থাকলে ৯.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এবং খোলা থাকলে ৮.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাথে ইউএসবি টাইপ-সি ৬৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। আসুস এরগোসেন্স ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ছাড়া ল্যাপটপের ওজন ১.৫ কেজি এবং ব্লুটুথ কীবোর্ডের সাথে ওজন ১.৮ কেজি।
ল্যাপটপটিতে থ্রিডি নয়েজ সুবিধা রয়েছে এবং আইআর ফাংশনসহ ফাইভ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকছে। হারমান কার্ডন-সার্টিফায়েড ডলবি অ্যাটমস সাউন্ডসহ কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে এতে। এছাড়া কোর্টানা এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্টসহ থাকছে ইন-বিল্ট মাইক্রোফোন।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২০ জুন ২০২৬
ভোলায় পিআইবির ৩দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
