ভোলা বুধবার
০৫ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ইতিহাসের পাতায় আজকের দিন


ডেস্ক রিপোর্ট
585

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ | ০৫:১১:১৭ এএম
ইতিহাসের পাতায় আজকের দিন ফাইল-ফটো



আজ ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার; ৩০ কার্তিক ১৪২৯, ১৯ রবিউস সানি ১৪৪৪। বছর শেষ হতে আরো ৪৬ দিন বাকি রয়েছে। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:

১৬২১ - উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।

১৭৯১ - আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ - লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।

১৮০৬ - আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।

১৮৩০ - প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।

১৮৩৭ - আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।

১৮৫৯ - প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।

১৮৮৯ - ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়।

১৯০৪ - জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।

১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।

১৯২০ - জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।

১৯২৪ - কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯২৬ - রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।

১৯৩২ - ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৯৩৫ - ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।

১৯৮১ - বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৩ - তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৯৮৪ - জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা ‍নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।

১৯৮৮ - পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।

জন্ম:

১৩৯৭ - পোপ পঞ্চম নিকোলাস ।

১৬৭০ - বার্নার্ড ম্যান্ডেভিল, তিনি ছিলেন অ্যাংলো বংশোদ্ভূত ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ ও ব্যাঙ্গ রচয়িতা।

১৭৩৮ - উইলিয়াম হার্শেল, তিনি ছিলেন জার্মান বংশদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ ও সুরকার।

১৮৬২ - গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার।

১৮৭৪ - আগস্ট ক্রোঘ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৬২ - জার্মানীর বিশিষ্ট লেখক গেরহার্র্ড হপম্যান।

১৯০৭ - ক্লজ ফন স্টফেনবার্গ, তিনি ছিলেন জার্মান সামরিক কর্মকর্তা।

১৯২৫ - ইয়ুলি ড্যানিয়েল, তিনি ছিলেন রাশিয়ান কবি ও লেখক।

১৯২৯ - এড আসনের, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৪৫ - মুফতি ফজলুল হক আমিনী, তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।

১৯৫৯ - টিবর ফিসার, তিনি ইংরেজ লেখক।

১৯৮২ - কালু উছে, তিনি নাইজেরিয়ান ফুটবল।

১৯৮৬ - সানিয়া মির্জা, তিনি ভারতের মহিলা টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

১৬২৯ - বেথলেন গ্যাবর, তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।

১৬৩০ - জোহান্নেস কেপলার, তিনি ছিলেন জার্মানীর বিশিষ্ট নক্ষত্রবিদ।

১৮৫৬ - মধুসূদন গুপ্ত, তিনি ছিলেন প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালী চিকিৎসক।

১৯১৬ - হেন্‌রিক শিন্‌কিয়েউইচ, তিনি ছিলেন পোলিশ নোবেল পুরস্কার বিজয়ী সাংবাদিক ও লেখক।

১৯১৯ - আলফ্রেড ভের্নার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত সুইস রসায়নবিদ ও একাডেমিক।

১৯২৩ - সাংবাদিক-সম্পাদক পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়।

১৯৫৯ - চার্লস টমসন রেস উইলসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ পদার্থবিদ ও আবহবিৎ।

১৯৮১ - এনিড মারকেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

১৯৮৬ - ইরানের বিশিষ্ট আলেম,গবেষক এবং সাহিত্যিক মুহাম্মাদ তাকি মোদাররেস রাজাভি ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

২০০৫ - আরটো সাল্মিনেন, তিনি ছিলেন ফিনিশ সাংবাদিক ও লেখক।

দিবসঃ

মার্কিন যুক্তরাষ্ট্র - আমেরিকা রিসাইকেল দিবস।

আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।

ফিলিস্তিন - স্বাধীনতা দিবস, একতরফাভাবে ১৯৮৮ সালে ঘোষিত।

শ্রীলঙ্কা - জাতীয় বৃক্ষরোপণ দিবস।


আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ