বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আড়াই লাখের বেশি
ডেস্ক রিপোর্ট
536
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ | ০৫:১১:২৬ এএম
ফাইল-ফটো
বিশ্বে করোনাভাইরাস মহামারিতে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ১৩ হাজার ৪১১ জনে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। সবমিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৪০৪ জনে।
শনিবার (১২ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৯৩ জন। আর মারা গেছে ৮১ জন। জাপানে এ পর্যন্ত ২ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৭ হাজার ৪১৭ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে ৫ হাজার ৫৫৪ জন। মারা গেছে ৬৭ জন। রাশিয়ায় এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৪ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৯০২ জনের।
এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৭৭ জন। আর মারা গেছে ২৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ১৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ লাখ ১১৮ জনের।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
