কাজের মাঝে হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন
ডেস্ক রিপোর্ট
614
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ | ০৯:১০:৪৮ এএম
ফাইল-ফটো
অফিসে কাজ করতে করতে হঠাৎ শুরু হলো মাথাব্যথা। খারাপ লাগলেও কাজ বন্ধ করেতো ঘুমানোর সুযোগ নেই, এদিকে মাথার ব্যথায় অবস্থা নাজেহাল। কী করবেন বুঝে উঠতে পারছেন না? এরকম পরিস্থিতিতে খানিকটা আরাম পাবেন কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে।
হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন-
অনেক সময় শরীরে পানির অভাব হলে মাথাব্যথা শুরু হয়। সমীক্ষায় দেখা গেছে, পানি খাওয়ার আধ ঘন্টার মধ্যেই কাজ হতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে মাথাব্যথা। এই সমস্যা এড়াতে মাঝেমাঝে পানি তো খাবেনই, সঙ্গে এমন কিছু ফল খান, যাতে পানির পরিমাণ বেশি। মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে ঠান্ডা সেঁক কাজে লাগতে পারে। কাপড়ে বরফ মুড়িয়ে নিতে পারেন অথবা সেঁক দেওয়ার পানি ভর্তি পাউচ থাকলে তো খুবই ভালো। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশি চেপে চেপে সেঁক দিন। অল্প সময়ের মধ্যে প্রদাহ কমবে, আরামও পাবেন। মাথার যন্ত্রণায় আদা চা-ও খেতে পারেন। আদা এবং চা, দুইটি জিনিসেই অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহ কমানোর উপাদান থাকে। ২৫০ মিলিগ্রাম আদাগুঁড়ো দিয়ে চা খেলে কিছু ক্ষণের মধ্যেই মাথাব্যথা কমে। মাথাব্যথা থেকে অনেকের বমিভাব, গা গোলানোর মতো সমস্যা দেখা দেয়। আদা সে সব অস্বস্তিও কমাতে পারে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত
২২ অক্টোবর ২০২৬
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
২৭ জুলাই ২০২৬
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের
২৮ জুন ২০২৬
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
০৪ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
