কার্যকর করা হলো নতুন বাস ভাড়া
বিশেষ প্রতিনিধি
537
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:১২ এএম
ফাইল-ফটো
সম্প্রতি জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় ডিজেলচালিত বাস ও মিনিবসের ভাড়া কিলোমিটার প্রতি ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দফতরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআরটিএর নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে কিলোমিটারপ্রতি বাসভাড়া কমেছে ৫ পয়সা। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।
বৈঠকে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন পরিবহনের মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, গত ৫ আগস্ট রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকদের দাবির মুখে বাসভাড়া বাড়ায় বিআরটিএ। সোমবার (২৯ আগস্ট) থেকে দেশের বাজারে সবধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমিয়ে গেজেট জারি করেছে সরকার। আর এ দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া কমাল বিআরটিএ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
