সৌদির নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান
ডেস্ক রিপোর্ট
563
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:৫১ এএম
ফাইল-ফটো
সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এ খবর জানিয়েছে আরব নিউজ।
রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।
এছাড়া বাদশাহ সালমান প্রতিরক্ষা উপমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি ডিক্রিও জারি করেছেন। ইউসুফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়েছে।
৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে অর্থ, প্রতিরক্ষা, তেল এবং স্বরাষ্ট্রসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৭ সালে সিংহাসনের উত্তরাধিকারী হন। এর আগে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
