ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর চেতনায় জাতিকে এগিয়ে নিতে সদাজাগ্রত থাকতে হবে: আইজিপি

ডেস্ক রিপোর্ট
581

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ১১:০৮:০৮ এএম
বঙ্গবন্ধুর চেতনায় জাতিকে এগিয়ে নিতে সদাজাগ্রত থাকতে হবে: আইজিপি ফাইল-ফটো

১৯৭০ সালের নির্বাচনে যে ২৮ শতাংশ মানুষ ভোট দেয়নি বঙ্গবন্ধুকে তারা এখন ৩৫ শতাংশের উপরে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, তারা সেই জনগোষ্ঠী যারা তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর সঙ্গে ছিল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর সঙ্গে থাকার কারণে তারা ২৪ বছর অর্থনৈতিক শক্তি জোগাড় করেছে। এই অর্থনৈতিক শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ গ্রহণে ব্যবহৃত হয়েছে। আমাদের অবশ্যই সেই অবয়ব বাঙালি থেকে সতর্ক থাকতে হবে। তবে দিনশেষে আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো।

তিনি বলেন, যারা অবয়বে বাঙালি তারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করলো এবং বাঙালি জাতির ক্ষেত্রেও আদি পাপের সৃষ্টি করেছে। এর ফলে যা হবে যত সহস্র বছর এই জাতি অস্তিত্বলিপিতে থাকবে, ততবছর এই শোক বাঙালি জাতিকে বহন করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন লন্ডন থেকে ফেরত আসছিলেন দেশে। তখন সে দেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল- আপনি যেখানে ফিরে যাচ্ছেন সেখানে ধ্বংস ছাড়া কিছু নেই। এর উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আই হ্যাভ মাই ল্যান্ড অ্যান্ড আই হ্যাভ মাই পিপল।’ এর মানে দেশের প্রতি বঙ্গবন্ধুর যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস তা তিনি পুনর্ব্যক্ত করেছিলেন।

‘যুদ্ধপরবর্তী সময়ে অনেক বাঘা বাঘা ইকোনমিকস্ট বলেছিলেন, এ দেশ টিকবে না। কিন্তু তাদের কথা মিথ্যা প্রমাণিত করেছে বঙ্গবন্ধুর দর্শন, তার জনগণ, আজকের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত।’ যোগ করেন ড. বেনজীর আহমেদ।

ড. বেনজির বলেন, আমরা যেমন শোকাবহত হবো, তেমনিভাবে বঙ্গবন্ধুর চেতনায় জাতিকে এগিয়ে নিতে সদাজাগ্রত থাকতে হবে। জাগ্রত থাকার মাধ্যমে আমরা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও আত্মমর্যাদাশীল জাতি গঠন করতে পারবো। এটি আমাদের দ্বারপ্রান্তে এখন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধুর একান্ত সচিব ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ