ভোলা মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
26

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ | ০৬:০৪:২৫ পিএম
ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক

লালসূর্য প্রতিবেদক : আজ শনিবার (১১ এপ্রিল) ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক এডাভোকেট নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন।

এর আগে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণে সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ও চোখে পড়ার মত। পুরো প্রক্রিয়া উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সকল ভোটারগণ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ ভোট। সহ-সভাপতি পদে দৈনিক মাতৃছায় প্রতিনিধি মো. সুলাইমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু য়েয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানব জমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- ২৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে ৭১ টিভি প্রতিনিধি মো. কামরুল ইসলাম নির্বাচতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা পেয়েছেন ১৯ ভোট। ২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরে আলম ফয়েজ উল্লাহ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট। এছাড়া বিন প্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক পদে দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক পদগুলো বর্তমানে শূন্য রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোলা প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে ৭টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচন পরিচালনা পরিষদ জানিয়েছে, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী ২ বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ভোলা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন।নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভূঁইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। 

এ ছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোহা, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান ও সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।

আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।

১১ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক
ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক

১১ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আফজাল ভাই জন্য দোয়া চাই এবং মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আফজাল ভাই জন্য দোয়া চাই এবং মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, এডভোকেট মনিরুল ইসলামকে দোয়া করুন ও মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, এডভোকেট মনিরুল ইসলামকে দোয়া করুন ও মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আল আমিন শাহারিয়ার সকলের দোয়া প্রার্থী ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আল আমিন শাহারিয়ার সকলের দোয়া প্রার্থী ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ