ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
নিজস্ব প্রতিবেদক
61
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ | ০৬:০৪:০১ পিএম
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
লাল সূর্য প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনেরপুল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা, সিলগালা এবং জব্দ করা তেল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশা সড়কের মহাজনের পুলের উত্তর পাশে অবস্থিত মেসার্স জান্নাত ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া মোট ১২০০ লিটার জ্বালানি তেল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার কেরোসিন।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং জব্দকৃত তেল বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দুটি টিম উপস্থিত ছিল।
এবিষয় ভোলা জেলা প্রশাসক ডা. শামিম রহমান জানিয়েছেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
