ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক
66
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ | ১১:০৩:০৪ পিএম
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৭১টন টিএসপি সার জব্দ, গ্রেফতার-১
লাল সূর্য প্রতিবেদক: ভোলায় ৪ ট্রাক (৭১ টন) টিএসপি সার আটক করেছে পুলিশ। বৃহ¯পতিবার (৫ মার্চ) রাতে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এসব সার আটক করা হয়।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরমান নামে এক ট্রাক চালককে জিজ্ঞসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে এগুলো বৈধ নাকি অবৈধ সার তার যাচাই-বাছাই করছে পুলিশ ও কৃষি বিভাগ।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কৃত্রিম সংকট দেখানোর উদ্দেশ্য সার পাচারের চেষ্টা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ভোলার ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভোলা থেকে সার পাচার হচ্ছে এমন সন্দেহে সার ইলিশা ফেরীঘাট থেকে সার জব্দ করা হয়। তবে সারের সুনির্দিষ্ট মালিকানা পাওয়া যায়নি।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, সারের যাছাই বাছাই চলছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, ভোলার বাপা গোডাউন থেকে ১৪২০ বস্তা টিএসপি সার বরগুনার ডিলারদের উদ্দেশ্যে নেয়ার কথা ছিলো। কিন্তু সেই সার পচারের উদ্দেশ্যে লক্ষীপুর নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
ভোলা বিসিআইসি ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, বরগুনা জন্য এসব সার বরাদ্দ হয়, তবে কেন এই সার অন্য জেলায় যাচ্ছে এটা আমাদের জানা নেই। বিষয়টির তদন্ত করবে পুলিশ।
এদিকে যেখানে সারের সংকট চলছে সেখানে বিপুল পরিমান সার পাচারের চেষ্টা নিয়ে ক্ষোভ বিরাজ করছে কৃষকদের।
কৃষক আন্দোলন ঐক্যজোটের সভাপতি সাহাবুদ্দিন ফরাজি বলেন, যারা সার পাচার চক্রের সাথে জড়িত তাদের বিচারেরর দাবী জানাই। একই সাথে কৃষিবিভাগ দায় এড়াতে পারেন না।এ ব্যাপারে ভোলা সদর কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমরা তদন্ত করছি, পরবর্তীতে বিষয়টির সুরহা হবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
