ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
89
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ | ১১:০৩:৪৪ পিএম
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল
ষ্টাফ রিপোর্টার : ভোলায় সোমবার (২রা মার্চ) বিকাল ৪টায় উকিল পাড়া আইএবি কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি, ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ওবায়দুর রহমান।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন, দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শরীয়াহ’র কোনো বিকল্প নেই।” এবং মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান অস্থিরতা বিশ্বকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট নিরসনে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মোমিন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মামুন বিন মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ থানা ও ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনাদের কলমের খোঁচায় কারো জীবন কেরিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৫ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
