ভোলা বুধবার
২৩ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‌্যালি‌

নিজস্ব প্রতিবেদক
89

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৪৩ পিএম
ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে  ছাত্রশিবিরের র‌্যালি‌ ভোলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‌্যালি‌

লাল সূর্য প্রতিবেদক : ভোলায় পবিত্র মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ভোলা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে র‌্যালিটি খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। এতে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি হাছলাইন আহমেদ, অফিস সম্পাদক তাহসান সোহেলসহ শহর ও বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা।

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ। এ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। আমরা ছাত্রশিবিরের জনশক্তি সহ সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি—রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, রমজানের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আত্মসংযম, ইবাদত-বন্দেগি ও মানবসেবায় আত্মনিয়োগের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৫ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ