ভোলা বৃহস্পতিবার
২৪ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
85

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:০২:২৩ পিএম
বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়-মুফতি রেজাউল করিম

লাল সূর্য প্রতিবেদক : ভোলা রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, শরীয়াহ মানে ইসলাম। আর ইসলামের পক্ষে একটাই বাক্স দিয়ে বাংলাদেশে ২৫৮আসনে আমরা নির্বাচন করছি। আমরা ইসলামের বাক্সকে রক্ষা করার জন্যেই একা নির্বাচন করছি। আজকে বাংলাদেশের ভেতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে বাক্স দিয়েছে, প্রতীক হলো হাতপাখা।

রবিবার রাতে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামায়াতের নেতৃত্বে যারা জোটবদ্ধ হয়েছে তারা কেউ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না এটা পরিস্কার ঘোষণা। জামায়াত ইসলাম নাম দিয়ে তারা পরিস্কার বলেছে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না।

রেজাউল করিম বলেন, দেশের কল্যান ও মানবতার মুক্তির জন্য আমরা রাজনীতি করি। আমরা দেখতে পাই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়। কিন্তু ইসলামী আন্দোলন বিজয়ী হলে কাউকে পালাতে হবে না। বুক ফুলিয়ে থাকবেন, কেউ কিছু বলার সাহস থাকবে না ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে সকলকে হাতপাখায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ সদর আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে.এম শরিয়াতুল্লাহ, ইসলামী স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৫ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ