ভোলার উন্নয়নে পরিবর্তনের ডাক আলীনগরে হাত পাখার প্রার্থীর পথসভা মাওলানা মোঃ ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিবেদক
82
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০২:৩৯ পিএম
ভোলার উন্নয়নে পরিবর্তনের ডাক আলীনগরে হাত পাখার প্রার্থীর পথসভা মাওলানা মোঃ ওবায়দুর রহমান
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার আলিনগর ইউনিয়নের বেপারী বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমান-এর সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আয়োজিত এই সভায় ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বেপারী বাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান মমতাজী, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক জয়েন্ট সেক্রেটারী মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আকতার হোসেন ভূঁইয়াসহ নেতৃবৃন্দ।
পথসভায় মাওলানা ওবায়দুর রহমান তার বক্তব্যে ভোলার অবহেলিত জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “ভোলা প্রাকৃতিক স¤পদে সমৃদ্ধ হলেও সঠিক নেতৃত্বের অভাবে এখানকার মানুষ কাক্সিক্ষত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা ক্ষমতায় গেলে ভোলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করব।”
তার বক্তব্যে উঠে আসা উন্নয়নমূলক মূল প্রতিশ্রুতিগুলো হলো: গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: ভোলার উৎপাদিত গ্যাস সবার আগে ভোলার প্রতিটি ঘরে ও শিল্পকারখানায় পৌঁছে দেওয়ার নিশ্চয়তা। নদী ভাঙন রোধ: স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে নদী ভাঙন কবলিত মানুষের ভিটেমাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ। েেবকারত্ব দূরীকরণ: ভোলায় বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। দুর্নীতিমুক্ত প্রশাসন: সাধারণ মানুষের অধিকার আদায়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। শিক্ষা ও স্বাস্থ্যসেবা: আধুনিক হাসপাতাল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে ভোলার চিকিৎসাসেবা নিশ্চিত করা।
সন্ধ্যা হওয়ার সাথে সাথে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। হাতপাখার সমর্থনে আসা নেতাকর্মীদের শ্লোগানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনাদের কলমের খোঁচায় কারো জীবন কেরিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৫ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
