ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগকেও বিএনপিতে স্বাগত জানান হয়েছে-- মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
83

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:০২:৩৩ পিএম
আওয়ামী লীগকেও বিএনপিতে স্বাগত জানান হয়েছে-- মেজর অব: হাফিজ  উদ্দিন আহমেদ জনসভায় বক্তব্য রাখেন অব: হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহন প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, যারা অতীতে মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে জড়িত ছিলেন না, এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে সাদরে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, দেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, যা বিএনপির রয়েছে।

তিনি আরও বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। এ ধরনের ‘ধর্ম ব্যবসায়ীদের’ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৫ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ