ভোলা শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন --নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
95

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৩৫ পিএম
ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন --নৌপরিবহন উপদেষ্টার ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন --নৌপরিবহন উপদেষ্টার

ষ্টাফ রিপোর্টার : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি সংযুক্ত থেকে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর, কাজীরচর ও কালাতলিরচর এলাকাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে সাবমেরিন কেবল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। শনিবার (৩১ জানুয়ারী) এক ভার্চ্যুয়াল বক্তব্যে উপদেষ্টা এই উদ্যোগ বাস্তবায়নের জন্য বিআরইবি’র চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সাবমেরিন কেবল প্রকল্প বাস্তবায়নের ফলে মনপুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এর মাধ্যমে ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকা-ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

শুক্রবার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা লঞ্চঘাট, বরিশাল সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট, ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট এবং মনপুরা উপজেলার রাম নেওয়াজ লঞ্চঘাট-২ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ফেরিঘাট এবং চেয়ারম্যান ঘাট ফেরিঘাট উদ্বোধন করেন।

উপদেষ্টা বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (বিআরডব্লিউটিপি-১) এর আওতায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব উদ্বোধন করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনের পর এক বক্তৃতায় উপদেষ্টা বলেন, উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরাপদ, টেকসই ও নিরবচ্ছিন্ন নৌযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরডব্লিউটিপি-১ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি নৌপথের নাব্যতা রক্ষা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ