ভোলা বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলার পশ্চিম ইলিশায় আবুল হোসেন ফরাজির সেচ কাজে বাধা ও প্রান নাসের হুমকির অভিযোগ ছগীর বীর ও মিরাজ বীরের বিরুদ্ধে : থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
58

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৫২ পিএম
ভোলার পশ্চিম ইলিশায় আবুল হোসেন ফরাজির সেচ কাজে বাধা ও প্রান নাসের হুমকির  অভিযোগ ছগীর বীর ও মিরাজ বীরের বিরুদ্ধে  : থানায় অভিযোগ ভোলার পশ্চিম ইলিশায় আবুল হোসেন ফরাজির সেচ কাজে বাধা ও প্রান নাসের হুমকির অভিযোগ ছগীর বীর ও মিরাজ বীরের বিরুদ্ধে : থানায় অভিযোগ



ষ্টাফ রিপোর্টার : ভোলার পশ্চিম ইলিশায় আবুল হোসেন ফরাজির সেচ পাম্প দিয়ে সেচ কাজে ব্যবহারের বাধা ও প্রান নাসের হুমকির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ থেকে জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামের স্থানীয় মোঃ ছগীর বীর, মোঃ মিরাজ বীর সহ একটি সংর্ঘবদ্ধদল একই এলাকার আবুল হোসেন ফরাজীকে সেচ পাম্প দিয়ে সেচের কাজে বাধার সৃষ্টি সহ নানা হুমকি ধামকি দিয়ে আসছে আজ কয়েকদিন ।স্হানীয়রা জানান ছগির বীর ও মিরাজ বীর তারা আবুল হোসেন ফরাজীকে উদ্দেশ্য করে বলেন এলাকায় পাওয়ার পান্প সেচ কাজে ব্যবহার করলে তাঁর মেশিন নিয়ে যাবে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে গত কয়েকদিন ধরে জানান আবুল হোসেন ফরাজী। আবুল হোসেন ফরাজি আরো জানান প্রায় ৫/৬ বছর পূর্বে ছগির বীর ও মিরাজ বীর তার ব্যবহারিত সেচ পান্পটি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়, বর্তমানে সেচ পাম্প থেকে জমিতে পানি দেয়ার জন্য খালে মেশিন লাগানোর পর থেকে আবুল হোসেন ফরাজী পান্প এর পাশে রাতে ঘুমায় । এখন তিনি (আবুল হোসেন ফরাজী)ঘুমাতেও ভয় পাচ্ছেন।এ ব্যাপারে সগীর বীর ও মিরাজ বীরের সাথে কথা বলতে চাইলে সাংবাদিকের সামনে আবুল হোসেন ফরাজীকে দেখে নেবে বলে নানা ধরনের হুমকি দিয়েছে। মিরাজ বীর বলেন ভোলার বিএডিসি থেকে পারমিশন এনেছি ৭০ হাজার টাকা ঘুষ দিয়ে ও অন্যান্য খরচ করে সেচের অনুমোদন এনেছি এখানে আবুল হোসেন ফরাজীকে সেচ পাম্প দিয়ে সেচের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। কে আছে তার তা দেখে নিবে বলে হুমকি দেয় মিরাজ বীর ও ছগির বীর । আবুল হোসেন ফরাজী আরো অভিযোগ করেন ছগির বীর ও মিরাজ বীর সহ একটি গ্রুপ প্রায় ৪/৫ বছর পূর্বে আবুল হোসেন ফরাজীকে মেরেছিল ওই সময় আবুল হোসেন ফরাজী তাদের বিরুদ্ধে থানায় মামলা করলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয় । তখন এসআই জিনাত আলী ভবিষ্যতে এ ধরনের অন্যায় না করার শর্তে বিষয়টি সুরাহা করে দেন। ওই ছগির বীর ও মিরাজ বীর সহ ওই সংঘবদ্ধ দলটি পুনরায় পূর্বের ন্যায় আবুল হোসেন ফরাজির উপরে নানা অত্যাচার করার হুমকি দিচ্ছে । উল্লেখ্য আবুল হোসেন ফরাজী পূর্ব থেকে সেচ পাম্প বসিয়ে এলাকার কৃষকদের জমিতে পানি দিয়ে আসছিল কিন্তু সেচ পাম্প মেশিনটি চুরি হওয়ার কারণে মাঝ বন্ধ করে রাখেন এবার পুনরায় সেচ পাম্প চালু করায় ছগির বীর ও মিরাজ বীরগংরা ক্ষিপ্ত হয়ে ওঠেন । আবুল হোসেন ফরাজী পুলিশ সুপার, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির)দৃষ্টি আকর্ষণ করে উল্লিখিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এদিকে স্থানীয় কৃষক জাকির হোসেন বেপারী, মায়েব বেপারী, ফারুক, মোহাম্মদ মোস্তফা সহ কয়েক জন কৃষক জানান আমরা আবুল হোসেন ফরাজীর মাধ্যমে ও তার সেচ পাম্পের মাধ্যমে সেচ করে কৃষি কাজ করতে চাই যার জন্য ছগির বীর, মিরাজ বীর আমাদেরকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে এ ব্যাপারে আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করি। আবুল হোসেন ফরাজী জানান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এ ব্যাপারে ওসি তদন্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 


আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল

২৭ জুলাই ২০২৬

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের

২৮ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ