ভোলার দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে মাদকসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক
66
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:৩২ পিএম
দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে মাদকসহ আটক-২
লালসূর্য প্রতিবেদক : আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোলার দৌলতখান উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক এবং মাদক সামগ্রী উদ্ধার করা হয়।কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম দৌলতখান থানাধীন ফরাজী ভিটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৩ হাজার ৫শ’ টাকা মূল্যের ১শ’ ১৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মো. রাজীব মাঝি (২৯), পিতা মৃত শাহজাহান মাঝি এবং নজরুল হাওলাদার (৩৮), পিতা ফরমুজল হক হাওলাদার। তারা উভয়ই দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
