ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ভেদুরিয়ায় হাতপাখার প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
91

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ১০:০১:১৩ পিএম
ভোলার ভেদুরিয়ায় হাতপাখার প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলার ভেদুরিয়ায় হাতপাখার প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

লাল সূর্য প্রতিবেদক : ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ২ ও ৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৃথক দুটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমান।

বক্তব্যের শুরুতেই মাওলানা ওবায়দুর রহমান গত ৫৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, "আপনারা বারবার বিভিন্ন এমপি ও মন্ত্রী দেখেছেন, অনেক তন্ত্র-মন্ত্রের শাসন দেখেছেন। কিন্তু ভোলার মানুষের ভাগ্যের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।"

তিনি বলেন আমি নির্বাচিত হলে ভোলার কোন এলাকায় কোন উন্নয়ন প্রয়োজন, তা সাধারণ মানুষের সাথে পরামর্শ করে নির্ধারণ করা হবে।

 সরকারিভাবে কোন খাতে কত টাকা বরাদ্দ এসেছে, তা ভোলার সরকারি স্কুল মাঠে জনসম্মুখে প্রকাশ করা হবে।

 বরাদ্দের টাকা কোন খাতে কীভাবে ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে।

বিশেষ নির্বাচনী ইশতেহার তরুণ প্রজন্ম ও শ্রমজীবী মানুষের জন্য তিনটি বিশেষ অঙ্গীকার ভোলার বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।

 ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহজ শর্তে সুদবিহীন ঋণের ব্যবস্থা করা।

জেলেদের অধিকার: ভোলার নদীমাতৃক উপকূলীয় জেলেদের জন্য পর্যাপ্ত ভাতার ব্যবস্থা করা।

নেতাকর্মীদের উপস্থিতি

উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানার অর্থ সম্পাদক জনাব সালাউদ্দিন। এছাড়াও ২ ও ৪ নং ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ভোটাররা বৈঠকে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে মাওলানা ওবায়দুর রহমানকে জয়যুক্ত করার আহ্বান জানান।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৫ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ