ভোলায় দাঁড়িপাল্লাতেই আস্থা, ধনিয়া ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
75
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ০৯:০১:৪৫ পিএম
প্রধান অতিথির বক্তব্যে রাখেন অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম
লাল সূর্য প্রতিবেদক : দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ ঘটলো ভোলার ধনিয়া ইউনিয়নে। শুক্রবার (৩০ জানুয়ারি) ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল নির্বাচনী সমাবেশ। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ধনিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মনির হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রাহিম নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আগত জনতা আগামী ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ভোলা-১ আসনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, এলডিপির জেলা সভাপতি বশির আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মাস্টার মাকসুদুর রহমান, জেলা দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইনসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম বলেন,দেশের গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নদীভাঙন রোধে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে টেকসই ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। জেলেদের জন্য জেলে কার্ডের সংখ্যা দ্বিগুণ করা হবে এবং কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে জেলে কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেন কোনো ব্যয় ছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেতে পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলে কার্ড কিংবা সরকারি সুবিধা পেতে কাউকে আর লাইনে দাঁড়াতে বা কারো দ্বারে দ্বারে ঘুরতে হবে না—সরকারি প্রতিনিধিরাই বাসায় গিয়ে সেবা পৌঁছে দেবেন।
সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, এই জনস্রোতই প্রমাণ করে—আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় অনিবার্য।
---
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার
১৬ এপ্রিল ২০২৬
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ এপ্রিল ২০২৬
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
১২ এপ্রিল ২০২৬
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
২৯ মার্চ ২০২৬
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
২৯ মার্চ ২০২৬
জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ
২৮ মার্চ ২০২৬
