ভোলা শনিবার
০৭ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

ভোলায় ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
149

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:১১ পিএম
ভোলায় ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত ভোলায় ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত



লাল সূর্য প্রতিবেদক : ভোলার বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে একটি আন্তর্জাতিক ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে তাদের মাঝে শীতের পোশাক, স্কুল ব্যাগ এবং আধুনিক ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের এডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় ‘Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের নির্বাচিত ২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থী এ সহায়তা পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুনবী। এছাড়া বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল জবিউল্লাহ ও মো. কামরুজ্জামান।এ কর্মসূচির অংশ হিসেবে ৪৩ নম্বর তুলাতলী খন্দকার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি এবং ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২টি ডেল ব্র্যান্ডের আধুনিক ল্যাপটপ প্রদান করা হয়। এসব ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পাঠ গ্রহণ ও তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে। ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ