ভোলা বুধবার
২২ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
33

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ০৭:০১:১১ পিএম
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয়ে আজ তজুমদ্দিন থানাধীন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার) ।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা কেবল একক কোনো গোষ্ঠীর নয়, বরং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা—রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের একটি সম্মিলিত জাতীয় দায়বদ্ধতা।"

তিনি কর্মকর্তাদের সতর্ক করে আরও বলেন যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রকার ভুল বা পক্ষপাতিত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করবে এবং দেশকে পিছিয়ে দেবে। তাই দেশ ও জাতির স্বার্থে সততা, নিরপেক্ষতা এবং দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এছাড়াও তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বিশেষ ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা হিসেবে 'সুরক্ষা অ্যাপ' ব্যবহার করা হবে। এছাড়াও ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পুলিশের কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবে।

একটি উৎসবমুখর এবং সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ভোলা জেলা পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তর একযোগে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ