ভোলার চরসামাইয়া ইউনিয়নে হাতপাখার অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
82
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ০৭:০১:২৬ পিএম
ভোলার চরসামাইয়া ইউনিয়নে হাতপাখার অফিস উদ্বোধন
লাল সূর্য প্রতিবেদক : ভোলার রাজপথে পরিবর্তনের জোয়ার ও হাতপাখার সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোলা-১ আসনের অন্তর্গত চরসামাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী অফিস উদ্বোধনকালে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অফিস উদ্বোধন করেন ভোলা-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমান।
ওয়ার্ড সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শরীফ বিন রফিক, সেক্রেটারি, ভোলা সদর থানা ইসলামী আন্দোলন। মাওলানা মোঃ তরিকুল ইসলাম তারেক, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুর রহমান বিগত ১৭ বছরের রাজনৈতিক নেতৃত্বের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ভোলার এমপি-মন্ত্রীরা মানুষের আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছেন। দৃশ্যমান কোনো বড় উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি।ভোলার মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি বেশ কিছু বিপ্লবী প্রতিশ্রুতি ব্যক্ত করেন:
১. ভোলা-বরিশাল ব্রিজ: দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার।২. গ্যাস সংযোগ: ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া।৩. নদী ভাঙন রোধ: স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে জনপদ রক্ষা।৪. মেডিকেল কলেজ স্থাপন: ভোলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।ভোটারদের প্রতি বিশেষ আহ্বান।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে সকল প্রজন্মের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমি মুরুব্বিদের অনুরোধ জানাবো—জীবনের শেষ ভোটটি ইসলামের পক্ষে, হাতপাখা প্রতীকে দিন। আর আমার যুবকদের প্রতি আহ্বান—আপনাদের জীবনের প্রথম ভোটটি হোক ইসলামের পক্ষে। অফিস উদ্বোধন শেষে এক বিশাল মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে হাতপাখার শক্তিশালী অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনাদের কলমের খোঁচায় কারো জীবন কেরিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৫ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
