ভোলা সোমবার
২১ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের ইমামগন অগ্রনী ভূমিকা রাখতে পারে---জেলা প্রশাসক ডা. শামীম রহমান

নিজস্ব প্রতিবেদক
77

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬ | ০৯:০১:৪৮ পিএম
গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের ইমামগন অগ্রনী ভূমিকা রাখতে পারে---জেলা প্রশাসক ডা. শামীম রহমান ইমাম সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান

লালসূর্য প্রতিবেদক : ভোলায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকার মডেল মসজিদে এ সম্মেলনের আয়োজন করে জেলা ইসলামিক ফাউন্ডেশন।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এম. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার); ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান; জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল-হাদী; জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের ইমামগন অগ্রনী ভূমিকা রাখতে পারে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। এতে সরকার এককভাবে সংবিধান সংশোধন করতে পারবে না এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান কার্যকর হবে। এ ছাড়াও তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আরও কয়েকটি বিষয় উল্লেখ করেন।

সম্মেলনে বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ভোটারদের সচেতন ও সক্রিয় থাকা জরুরি। ভোটের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা ইমামদের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা। বক্তারা আরও বলেন, অতীতে দেশের মানুষ ভোট ছাড়াই নির্বাচন দেখেছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্টরা অংশ নেন এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ