ভোলা মঙ্গলবার
২২ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলা-২ আসনে জোটসঙ্গী জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
91

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬ | ১০:০১:১৬ পিএম
ভোলা-২ আসনে জোটসঙ্গী জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী ভোলা-২ আসনে জোটসঙ্গী জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

লালসূর্য প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে শেষ মুহূর্তে যেন নাটকীয় মোড় নিয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১০ দলীয় জোটসঙ্গী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোহাম্মদ ফজলুল করিমকে সমর্থন দিয়ে অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় সহ-সভাপতি মকফার উদ্দিন চৌধুরী ওরফে মাহে আলম চৌধুরী।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থনের ঘোষণা দেন এলডিপি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভোলা জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন এলডিপি ভোলা জেলা শাখার সভাপতি মো. বশির আহমেদ।

তিনি বলেন, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ১০ দলীয় জোটের শরিক দল এলডিপির মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে জামায়াতের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। দলের এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমপর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন।

সংবাদ সম্মেলনে মো. বশির আহমেদ আরও বলেন, একই সঙ্গে মাওলানা ফজলুল করিমের মায়ের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন মোকফার উদ্দিন চৌধুরী। মোকফার উদ্দিন চৌধুরী বলেন, ভোলা-২ আসনে মাওলানা ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টা ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে এলডিপি ভোলা জেলা শাখার সহ-সভাপতি মো. সবুজ ও সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক উপস্থিত থেকে লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনা‌দের কল‌মের খোঁচায় কা‌রো জীবন কে‌রিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সে‌দি‌কে লক্ষ‌্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি

০৫ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ