ভোলা শনিবার
০৭ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী : আচরণবিধি মানতে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান কঠোর নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক
116

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:৫৫ পিএম
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী :  আচরণবিধি মানতে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান কঠোর নির্দেশনা ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী : আচরণবিধি মানতে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান কঠোর নির্দেশনা



লাল সূর্য প্রতিবেদক : ভোলার-৪টি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বৈধ প্রার্থীদের এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে, প্রতীক পেয়ে সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কথা জানিয়েছেন প্রার্থীরা।ভোলা-১ (সদর আসনে) প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপির) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ‘গরুর গাড়ি’, জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম ‘দাড়িপাল্লা’, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান ‘হাতপাখা’, জাতীয় পার্টির আকবর হোসাইন ‘লাঙল’, এনপিপির মিজানুর রহমান ‘আম’, ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী ‘চেয়ার’ ও গণ অধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল মিয়া ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন।ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির মো. হাফিজ ইব্রাহিম ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী মোহাম্মদ ফজুলল করিম ‘দাঁড়িপাল্লা’, আমজনতার দলের মো. আলা উদ্দিন ‘প্রজাপতি’, এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী ‘ছাতা’, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু ‘লাঙল’ স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন খন্দকার ‘মোটর সাইকেল’ প্রতীক পেয়েছেন। ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) ‘ধানের শীষ’, ইসলামী আন্দোলনের মো. মোসলেহ উদ্দীন ‘হাতপাখা’, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ‘লাঙল’, গণ অধিকার পরিষদের মো. আবু তৈয়ব ‘ট্রাক’ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মুহা. নিজামুল হক ‘ফুলকপি’ প্রতীক পেয়েছেন। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোস্তফা কামাল ‘দাঁড়িপাল্লা’, আমজনতার দলে মো. জালাল উদ্দিন রুমি ‘প্রজাপতি’, জাতীয় পার্টির মো. মিজানুর রহমান ‘লাঙল’, ইসলামী আন্দোলনের আবুল মোকারম মো. কামাল উদ্দীন ‘হাতপাখা’ ও জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম পেয়েছেন ‘সিংহ’ প্রতীক।ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থী ও সমর্থকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইন শৃঙ্খলারক্ষা বাহিনী মোতায়েন করারসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রের ঝুঁকি বিবেচনা করে আলাদা পরিকল্পনা নেওয়া হবে।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ