ভোলা শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
89

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:১২:১৭ পিএম
ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা জামায়াত ইসলামীর আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন, সেক্রেটারী হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারী তরিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।

দেশের মেধাশূন্য করার লক্ষ্যে বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকা- জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষ্যমহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ