ভোলা বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক
71

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ | ০৬:১২:২১ পিএম
ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ভোলার নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা



ষ্টাফ রিপোর্টার: নিজাম-হাসিনা ফাউন্ডেশন (ভোলা) চক্ষু হাসপাতালের পাশাপাশি (১০ই ডিসেম্বর) থেকে চালু হতে যাচ্ছে মেডিসিন, শিশু ও গাইনি বিভাগ। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় হাসপাতালে নিজস্ব কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিজাম-হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নতুন করে সংযোজন হলো জেনারেল হাসপাতাল, সেখানে চিকিৎসা বঞ্চিত গরিব অসহায় রোগীরা বিনামূল্য চিকিৎসা পাবেন এবং সকল শ্রেণীর জনগণ এখানে চিকিৎসা সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নিজাম হাসিনা ফাউন্ডেশনের মালিক ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন আহমদ। নতুন তিনটি বিভাগ চালুর মধ্যদিয়ে ভোলার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন আহমদ আরো বলেন, “নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল সর্বদা মানুষের সেবায় নিবেদিত। আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক টিম নিয়ে কাজ করছি। আমাদের পূর্বে চক্ষু হাসপাতালে চিকিৎসার কার্যক্রম এবং চোখের সকল অপারেশন কার্যক্রম চালু আছে। প্রায় বিগত ১২ বছর যাবত আমরা এই চিকিৎসা সেবা দিয়ে আসছি। বিশেষজ্ঞ ডাক্তার এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বর্তমানে আমরা মেডিসিন, শিশু ও গাইনি বিভাগ উদ্বোধনের মাধ্যমে ভোলার মানুষকে আমরা আরও উন্নত চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। আমাদের ভবিষ্যতে আরও বিশেষায়িত বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। উন্নতি চিকিৎসা সেবার লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কয়েকটি আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য, ডিজিটাল এক্সরে মেশিন, ৪উ কালার আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি ও কার্ডিয়াক মনিটরিং সিস্টেম, নবজাতক শিশুদের জন্য ইনকিউবেটর, ফটোথেরাপি ইউনিট ও বায়োকেমিক্যাল এনালাইজার এবং আধুনিক গাইনি অপারেশন থিয়েটার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এম এ বারী, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক খবর এর জেলা প্রতিনিধি মো: বশির আহমেদ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মোঃ এরশাদুল ইসলাম আজাদ প্রমুখ। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, জনগণের আস্থা অর্জন ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

 

 


আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল

২৭ জুলাই ২০২৬

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের

২৮ জুন ২০২৬

ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ