ভোলায় কাজী ফার্মস-এর কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
80
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৬:১২:২৪ পিএম
ভোলায় কাজী ফার্মস-এর কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম
লাল সূর্য প্রতিবেদক : প্রান্তিক খামারিদের রক্ষায় কাজী ফার্মস এর কন্ট্রোক্ট ফার্মিং এর নামে দাদন ব্যবসা বন্ধ করার দাবিতে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্বরলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন কাজী ফার্ম ভোলা ব্যাঞ্চ অফিসের সামনে প্রান্তিক খামারী রক্ষা পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবি আমাদের প্রান্তিক খামারীরা যেন ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত পণ্যে বিক্রি করতে পারে।সিন্ডিকেট মাফিয়া কাজী ফার্মসের হাতে আমাদের প্রান্তিক খামারিরা জিম্মি হয়ে গেছে। আমরা এই জিম্মিদশা থেকে মুক্তি চাই এবং তারা কন্ট্রোক্ট ফার্মের নামে যেই দাদন ব্যবসা করে তারা খামারিদের জিম্মি করে। সেই দাদন ব্যবসা থেকে মুক্তি চাই। ভোলা একটি দ্বীপ জেলা। এই জেলা থেকে বের হতে সড়ক পথ নেই। তাই অবিলম্বে ভোলা থেকে কন্ট্রোক্ট ফার্মিং ব্যবসা বন্ধের দাবিতে জানাই। বক্তারা আরো বলেন, ভোলা একটি নদীবেষ্টিত দ্বীপ এলাকা। ভোলা জেলায় ২০ লক্ষ জনগণের বসবাস এই জেলায় ছোট বড় সর্বমোট প্রায় ১০,০০০ (দশ হাজার) প্রান্তিক পোল্ট্রি খামারি আছে। এখান থেকে বের হওয়ার কোন সড়ক পথ নেই। ছোট ছোট প্রান্তিক খামারিরা তাদের উৎপাদিত মুরগি ভোলাতেই বিক্রয় করতে হয়। আপনাদের কন্টাক্ট খামারিদের উৎপাদিত ব্রয়লার মুরগির প্রোডাকশন খরচ কম, আমাদের উৎপাদন খরচ আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমাদের বাচ্চা এবং ফিডের দামের তুলনায় আপনারা অনেক কম দামে বাচ্চা এবং ফিড উৎপাদন করে কন্টাক্ট খামারিদের প্রদান করেন। সুতারং আপনারা যদি এখানে উৎপাদন করে ভোলার মার্কেটে প্রতিনিয়ত অসমঞ্জস্য দরে মুরগি বিক্রয় করেন। সে ক্ষেত্রে আমরা মুরগি উৎপাদন করে লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের ফার্ম একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে হাজার হাজার মানুষ বেকার হয়ে দরিদ্রতায় নিমজ্জিত হচ্ছে। আমরা চাই আপনাদের থেকে বাচ্চা ও ফিড ক্রয় করে সঠিক উৎপাদন করে ন্যায্য মূল্য পাই। আমরা আশা করি ভোলাতে আপনারা কন্টাক্ট ফার্ম বন্ধ করে হাজার হাজার পরিবারের মুখের দিকে তাকিয়ে তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসবেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই আমরা জীবন জীবিকার জন্য লড়াই করতেছি। আশা করি আপনারা এই সবগুলো বিবেচনা করে আমাদের প্রান্তিক পোল্ট্রি খামারিদের রক্ষায় আমাদেরকে সহযোগিতা করবেন। আগামী সাত কর্ম দিবসের ভিতরে সু-চিন্তিত সিদ্ধান্ত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় ভোলা জেলার প্রান্তিক খামারিগন উক্ত দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
এসময় বক্তারা ৭ দিনের আল্টিমেটাম দেয়। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রান্তিক খামারী রক্ষা পরিষদের আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল অহাসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খান প্রমুখ।
পরে কাজী ফার্মের ভোলা ব্যাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশ মাধ্যমে কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারী।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
