ভোলা শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

ভোলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
83

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৬:১২:৫১ পিএম
ভোলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ভোলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : “প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলা এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০:৩০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, প্রবীণ হিতৈষী সংঘ ভোলার সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মোঃ বেলাল হোসেন, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা উত্তর শাখার সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। আলোচনায় অংশ নেন এনসিপি’র সদস্য মীর মোশাররফ অমি, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক কবির প্রমুখ। জেলা সমাজসেবা কার্যালয়, ভোলার সহকারী পরিচালক কাজী গোলাম কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ভোলার কনস্যালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ সাইদুর রহমান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ তুলে দেন। ইউনিয়ন সমাজকর্মী আব্দুর রাজ্জাক পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং হরিচান মিত্র গীতা পাঠ করেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ