ভোলা শনিবার
১৯ সেপ্টেম্বর ২০২৬
১৭ আগস্ট ২০২৬

ভোলা-বরিশাল সেতুর দাবিতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক
78

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:১২:৩২ পিএম
ভোলা-বরিশাল সেতুর দাবিতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগ চরমে ভোলা-বরিশাল সেতুর দাবিতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগ চরমে

ষ্টাফ রিপোর্টার : ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে ভোলা-বরিশাল-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে ভোলা সদর উপজেলায় মহাসড়কটির পরানগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বরোড চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে বরিশালসহ বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী পরিবহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবির কথা জানানো হলেও কোনো সাড়া না পাওয়ায় তাঁরা বারবার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি চরফ্যাশন থেকে লংমার্চ করে ঢাকা শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার পরও দাবি বাস্তবায়ন হয়নি। এর আগে গত সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান ও ঘেরাও কর্মসূচি পালন করেন। আন্দোলনের অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলার গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। ছাত্র-জনতার ব্যানারে হাজারো মানুষের অংশগ্রহণে ওই দিন শহর থেকে বোরহানউদ্দিন পর্যন্ত বিক্ষোভ মিছিল চলে।

আজকের বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, নৌবাহিনী ও র‌্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। তিনি বলেন, আন্দোলনকারীরা দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন।

এদিকে যানজটে আটকে পড়া কয়েকজন চালক জানান, ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে দাঁড়িয়ে থেকে ভোগান্তির সঙ্গে আর্থিক ক্ষতিও হচ্ছে। তবে ভোলা-বরিশাল সেতু হলে উপকূলীয় মানুষের উপকার হবে, দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন হবে। তাই এ আন্দোলনের যৌক্তিকতা মানছেন অনেকেই।

চট্টগ্রামগামী ট্রাকচালক মো. হোসাইন বলেন, ‘ট্রাকে কারখানার কাঁচামাল নিয়ে ভেদুরিয়া ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে যাওয়ার জন্য এসেছি। পরে চট্টগ্রাম যাব। পরানগঞ্জ এসে এখন আন্দোলনের মুখে পড়েছি।’ ৬ দফা দাবির মধ্যে আছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস দিয়ে ভোলায় কলকারখানা নির্মাণসহ পাইপলাইনের মাধ্যমে ভোলার ঘরে ঘরে গ্যাস-সংযোগ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, ভাঙন প্রতিরোধসহ ভোলার হাসপাতালের সব শূন্য পদ পূরণ করা।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়  ৪৪জনকে আটক :  ভ্রম্যমাণ আদালতে সাজা
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪৪জনকে আটক : ভ্রম্যমাণ আদালতে সাজা

০৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক
ভোলার ডিবি কর্তৃক লালমোহন পৌর সভার স্টোর কিপার জাহিদুল হাসান রাকিব ও নুরুল ইসলামকে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক

০৭ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলাদর্পণ