উপ-সচিব হলেন ভোলার ছেলে আবদুল খালেক
নিজস্ব প্রতিবেদক
129
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ | ০৯:১১:৫৫ পিএম
উপ-সচিব হলেন ভোলার ছেলে আবদুল খালেক
লাল সূর্য প্রতিবেদক : সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কমরর্ত আবদুল খালেক। মঙ্গলবার (২৫ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রফিকুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবদুল খালেক এ ছাড়া ও সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সদ্য পদোন্নতি পাওয়া আবদুল খালেক দ্বীপজেলা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরপোটকা গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান। তার বাবা হাজী মোঃ আবদুল মান্নান একজন সমাজসেবক ও গর্বিত মা হালিমা বেগম একজন গৃহিণী। আবদুল খালেক ৫ ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়।
সদ্য পদোন্নতি পাওয়া আবদুল খালেক এর ছোট ভাই কামরুল হাসান অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে ও মোঃ জামাল হোসেন গৃহায়ণ গণপূর্ত অধিদপ্তরে কর্মরত। এ ছাড়া জামাল হোসেন এর সহধর্মিণীও গণপূর্তে এবং বড় ভগ্নীপতি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে কমরর্ত আছেন ও ছোট ভগ্নিপতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় কর্মরত আছেন। অন্য দুই ভাইয়ের একজন ব্যাংকে কর্মরত এবং অন্যজন সরকারী চাকুরী প্রত্যাশীদের জন্য গড়ে উঠা ঢাকা বহুভাষী সার্টলিপি ট্রেনিং সেন্টারের পরিচালনার দায়িত্বে রয়েছে।
ভোলার কৃতি সন্তান আবদুল খালেক উপ-সচিব পদোন্নতি পাওয়ায় তাকে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
