ওয়েষ্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে ভোলা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক
92
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ | ০৫:১১:২৪ পিএম
ওয়েষ্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে ভোলা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান
দাউদ ইব্রাহীম সোহেল : ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ‘আউটসোর্সিং’ প্রক্রিয়ায় জনবল নিয়োগ বাতিলের দাবিতে ভোলায় স্মারকলিপি প্রদান করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন–সিবিএ ভোলা জেলা শাখা। বুধবার (১২ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৭ বছরে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কোনো কারিগরি জনবল নিয়োগ না দেওয়ায় ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহিরাগত ঠিকাদার ও গ্যাটিস নির্ভর হয়ে পড়েছে। এতে গ্রাহক সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতাও কমে গেছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ আইএলও’র ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পরিপন্থী। এছাড়া আউটসোর্সিং কর্মীরা গ্রাহক সেবার মান বজায় রাখতে ব্যর্থ এবং কর্তৃপক্ষের প্রতি দায়বদ্ধ না থাকায় বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।
স্মারকলিপিতে অবিলম্বে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি এসএম সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন পশ্চিমঅঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ ভোলা জেলা শাখা ভোলা।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানবীর হোসেন তালুকদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
২৭ জুলাই ২০২৬
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
২৭ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
১০ জুলাই ২০২৬
প্রতিবাদ
১০ জুলাই ২০২৬
ভোলায় গৃহবধূ কারিমার রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের : থানায় মামলা দায়ের
২১ জুন ২০২৬
