ভোলায় এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
84
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ | ১২:১০:২১ পিএম
ভোলায় এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার : ভোলায় শোভাযাত্রার মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করা হয়। প্রেসক্লাব ভবন থেকে একটি র্যালি বের করে এলডিপির নেতাকর্মীরা র্যালিটি শহরের পৌরসভা ভবনের সামনে দিয়ে কাঁচা বাজার দিয়ে সদর রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব ভবনের সামনে এসে র্যালিটি শেষ করে। র্যালি শেষে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হালাদার বাহিনীদের রুখে দেওয়ার জন্য কর্নেল বীর মুক্তিযোদ্ধার অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সংগঠনটি প্রতিষ্ঠা করে। এলডিপি একটি ভালো ইমেজের দল। যেই দলে যোগ দেয় মানুষ দেশের ও জনগণের কল্যাণের কথা চিন্তা করি চাঁদাবাজ সন্ত্রাস খারাপ ব্যক্তিকে প্রশ্রয় দেয় না এই দল। এলডিপির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা সকলে ডক্টরেট এবং স্বচ্ছ ব্যক্তি বক্তারা শিক্ষিত সমাজ ও জনগণকে উদ্দেশ্য করে আরো বলেন, দেশের ও জনগণের কল্যাণের কথা চিন্তা করে এলডিপিতে যোগ দিন। এখানে কোন নোংরামি নেই। দেশের ও জনগণের জন্য নির্দ্বিধায় কাজ করে যেতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলার সভাপতি মোঃ বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলডিপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, এলডিপির ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, সহ-সভাপতি মোঃ সবুজ, ভোলা সদর উপজেলার সভাপতি আশরাফ উদ্দিন ফারুক, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এছাড়াও লডিপির জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
