ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
115
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০৯:২০ পিএম
আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান
ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার : ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের উকিলপাড়া নিজাম-হাসিনা মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি ভোলা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. বশির আহম্মেদ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের এলডিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এলডিপি সব সময় গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে। ভোলা জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে এই কার্যালয় হবে সংগঠনের কেন্দ্রবিন্দু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির জেলা সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : আপনাদের কলমের খোঁচায় কারো জীবন কেরিয়ার মান-সম্ম্ন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখাবেন - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৫ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
